Agent-এর দায়িত্ব নির্ধারণ করুন

AI Agent-এর জন্য নির্দিষ্ট কাজ ও প্রত্যাশিত output নির্ধারণ করুন। Sales-এর ক্ষেত্রে কাজটি হতে পারে নতুন লিডের তথ্য review করে উপযুক্ত বিভাগ বেছে নেওয়া এবং CRM-এ একটি draft note তৈরি করা।

Agent কোন data ব্যবহার করতে পারবে, কোন সফটওয়্যারে access পাবে এবং কোন কাজের অনুমতি থাকবে, তা লিখিতভাবে নির্ধারণ করুন।

কাজের প্রভাব অনুযায়ী approval-এর ধাপ রাখুন

কাস্টমারের তথ্য সাজানো এবং কাস্টমারকে মূল্য বা চুক্তির প্রতিশ্রুতি দেওয়ার কাজে ভিন্ন ধরনের নিয়ন্ত্রণ প্রয়োজন। কাজের প্রভাব ও দায়িত্ব অনুযায়ী কোন ধাপে টিমের approval লাগবে, তা নির্ধারণ করুন।

প্রয়োজনীয় তথ্য না থাকলে বা নির্ধারিত দায়িত্বের বাইরে কোনো বিষয় এলে Agent যেন কাজটি টিমের কাছে পাঠাতে পারে, সেই ব্যবস্থা রাখুন।

Agent-এর কাজ record ও review করুন

Agent-এর input, করা কাজ ও টিমের কাছে পাঠানো request প্রয়োজন অনুযায়ী record করুন। কোন তথ্য রাখা হবে, কতদিন রাখা হবে ও কার access থাকবে, তা নির্ধারণের সময় গোপনীয়তা বিবেচনা করুন।

সিস্টেম চালুর পর Agent-এর নিয়মিত output, ব্যর্থ কাজ ও টিমের কাছে পাঠানো request review করুন। ব্যবসার প্রয়োজন বদলালে দায়িত্ব ও approval-এর ধাপও update করতে হতে পারে।

সব ইনসাইট দেখুন