কোথায় একই data বারবার লিখতে হচ্ছে তা দেখুন
Website Form, Spreadsheet ও CRM-এ একই লিডের তথ্য আলাদাভাবে লিখতে হলে কাজটি Integration দিয়ে automate করা যেতে পারে। প্রথমে কোন সফটওয়্যারে মূল record থাকবে এবং কোনগুলোর সঙ্গে data sync হবে, তা নির্ধারণ করুন।
একই নামে একাধিক কাস্টমার, অসম্পূর্ণ ফোন নম্বর ও পুরোনো record থাকলে data কীভাবে যাচাই বা update করা হবে, তা পরিকল্পনায় রাখুন।
API ও data access যাচাই করুন
Integration-এর সুবিধা সফটওয়্যারভেদে আলাদা। API, usage limit, Subscription ও data access পর্যালোচনা করুন। আপনার বর্তমান Account-এ পরিকল্পিত Integration চালু করা সম্ভব কি না, সেটিও যাচাই করতে হবে।
Workflow পরিচালনায় যতটুকু data ও access প্রয়োজন, ততটুকু দেওয়ার ব্যবস্থা রাখুন।
কাজ ব্যর্থ হলে retry ও notification-এর ব্যবস্থা রাখুন
CRM সাময়িকভাবে বন্ধ থাকলে বা কোনো Request ব্যর্থ হলে data সংরক্ষণ, retry ও টিমকে notification পাঠানোর ব্যবস্থা পরিকল্পনা করুন। একই record দুবার তৈরি হওয়া ঠেকানোর নিয়মও রাখতে হবে।
সমস্যা হলে কোন ধাপ ব্যর্থ হয়েছে এবং কী ব্যবস্থা নিতে হবে, তা টিমের বোঝার সুযোগ থাকা প্রয়োজন। কাজের log ও প্রয়োজনীয় notification এই পর্যালোচনায় সাহায্য করে।

